স্বেচ্ছাসেবী এরা আবার কারা ⁉️

 #স্বেচ্ছাসেবী এরা আবার কারা ⁉️

#কি পরিচয়⁉️ #পড়ুন #জানুন


🔴কোথাও ভবঘুরে হারিয়ে গেছে এবং অভুক্ত। স্বেচ্ছাসেবীরা তাদেরকে সেবা দান করে এবং পরিবারের কাছে খুঁজে দিতে সহযোগিতা করে।

🟠ছিন্নমূল অসহায় দরিদ্র শিশুদের শিক্ষার আলোয় নিয়ে আসে।

🟣অসহায় বিধবাদের সহযোগিতায় পাশে থাকে।

🔵অবলা জীব পশু পাখিদের জন্য নানাভাবে সেবা প্রদান করে।

🟢সমাজের এবং দেশের অনৈতিক কাজে বিরুদ্ধে নৈতিক দৃষ্টিভঙ্গিতে এরা নিজেদের সিদ্ধান্তে অটুট থাকে।

🟠কোথাও আগুন লাগলে নিজের কাজ রেখে দৌড়ে গিয়ে ফায়ার সার্ভিস কে খবর দিয়ে আগুন নেভানোর কাজে সহযোগিতা করে স্বেচ্ছাসেবীরা।


🔴রাস্তায় গাড়ি এক্সিডেন্ট করলে সেই জায়গাতেই সবার আগে দৌড় দেয় স্বেচ্ছাসেবকরা।


🟤কারো মেয়ের বিয়ে হচ্ছেনা টাকা তুলে নিয়ে দেয় স্বেচ্ছাসেবক।

🟣কারো কিডনি সমস্যা মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে টাকা তুলে দেয় স্বেচ্ছাসেবক। এছাড়া বিভিন্ন অসহায় মানুষদের চিকিৎসার জন্য এদিক-ওদিক থেকে সহযোগিতা ম্যানেজ করার চেষ্টা করে।

🟢রাত ৩টায় প্রসূতি মায়ের প্রসব যন্ত্রণায় পরিবার সহ আশেপাশের মানুষ গুলো দিশেহারা, হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলে অপারেশন করতে হবে রক্ত লাগবে। তখন ফোন পেয়ে সদ্য নববিবাহিত স্ত্রীকে রেখে মাঝরাতে রক্ত দিতে আসে স্বেচ্ছাসেবক। এছাড়াও বিভিন্ন জরুরী রক্তের প্রয়োজনে বিভিন্নভাবে পাশে থাকে অসহায় রোগীর ও মানুষদের।

🔴বন্যা কবলিতদের সহযোগিতার জন্য সাতসমুদ্র, তের নদী পাড় হয়ে ত্রান দিয়ে আসে স্বেচ্ছাসেবক।

 🔵আপনি যখন ডক্টরেট ডিগ্রি নিয়ে কারো সাথে কথা বলেন না আপনার জাত যাবে বলে!স্বেচ্ছাসেবক'রা তখন অভুক্ত,অবহেলিত, পথশিশুদের রেল ষ্টেশন কিংবা খোলা রাস্তায়  গণশিক্ষা প্রদান করে।

 🔴আপনি যখন আপনার জন্মদিনের অনুষ্ঠান ঘটা করে বড় বড় রেস্টুরেন্টে বা হোটেলে পালন করায় ব্যস্ত তখন স্বেচ্ছাসেবক'রা কেক আর ক্ষুদ্র  কিছু উপহার দিয়ে অনাথ আশ্রমে ওদের সঙ্গে ভাগাভাগি করে নেয় সুখ।

🟠সমাজের দেশের সার্বিক সচেতনতায় এরা সব সময় এগিয়ে নিয়ে চলছে দেশকে।

🟦প্রসঙ্গত: 

Covid 19 এই মহামারি করোনা ভাইরাসে সারাবিশ্ব যখন নিস্তব্ধ, কেউ প্রাণের মায়া বিসর্জন দিয়ে  ঘর থেকে বের হতে নারাজ তখনো এই স্বেচ্ছাসেবকরা'ই নিজেদের সাধ্যনুযায়ী চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত। চেষ্টা করেছেন  অন্ধকারের ছোবল হতে আলোকে ছিনিয়ে আনবার।


👉নানা ভাবে নানা সু বিবেকে বিশ্বচিন্তার দৃষ্টিভঙ্গি নিয়ে নানা আঙ্গিকে কাজ করে।

এরা যদি সুযোগ পাই সমাজ এদের পাশে দাঁড়ায় তাহলে দেশকে এগিয়ে নিয়ে যেতে এরা পিছপা হবে না আমার বিশ্বাস🫡✊️💞🇮🇳🌍🤝


🟥🟥কিন্তু কেউ কি কখনো চিন্তা করেছেন⁉️এরা করেছেন কি⁉️

👉 সময় ব্যায় করে স্বেচ্ছাসেবকদের জীবনযাপন নিয়ে গবেষণা⁉️

👉কোনোদিন কি মনে প্রশ্ন জেগেছে  কারা এই স্বেচ্ছাসেবীরা ⁉️

👉কারা ওসব তরুণ তরুণী⁉️

🫡সমাজের আলো ছায়ার মিছিলে নির্বিঘ্নে,নিস্বার্থে কাজ করে যাওয়া এসব যুবকরা ঠিক কারা⁉️


এ স্বেচ্ছায়'সেবার কাজে লিপ্তরা- বড়লোক/মধ্যবিত্ত/নিম্নবধ্যবিত্ত/শিল্পপতি  ঠিক কোন শ্রেণী পেশার মানুষ?


হয়তো না।🆗️. . .. 


👉👉কারণ আপনার প্রয়োজনই নেই। কারা করে, নীরবে নিস্বার্থে সমাজ সেবায় তাদের যে কি আত্মতৃপ্তি,তাদের যে কত ত্যাগ, এসব সম্মন্ধে আপনার জানার আগ্রহটা না থাকারই কথা⁉️


👉👉👉এটা সুবিধের সমাজ, আমরা জানি শুধুমাত্র প্রয়োজন পড়লেই স্বেচ্ছাসেবকদের দরজায় টোকা পরে। 

👉👉কাজ শেষ তো ওদের ওপর থেকে নজরটাও শেষ💞


💞আমাদের তবু দুঃখ নেই।আপনারা সমালোচনায় থাকুন সমাজের বৃত্ত শালী হয়ে থাকুন।🫡

💞সমাজের মানুষ এদের পাগল বলে⁉️

আমরা পাগল সাজলেই আনন্দ পাই। 

একজন স্বেচ্ছাসেবী সব মানুষের ভালো করার চেষ্টা করে।


💞💞মানুষের সেবা করা আমাদের কাছে উপরওয়ালার আরাধনার মতই।


🍀পরিশেষে আমার আত্মার আত্মীয়, হৃদয়ের স্পন্দন, স্বেচ্ছাসেবক দাদা দিদি ভাইবোনদের বলবো নিজেদের সুরক্ষা ঠিক রেখে মানবতার পক্ষে কাজ করুন। সমাজ আপনার কর্তব্যের মধ্যেই পড়ে।


💞🙏🏻প্রিয় স্বেচ্ছাসেবী দাদা দিদি ভাই বোনেরা #প্রকৃতভাবে নিঃস্বার্থভাবে সুন্দর করে কাজ করুন

আপনার কোন স্বার্থতা নিয়ে কাজ করে স্বেচ্ছাসেবী জগৎকে বদনাম করবেন না। ❌️দরকার হলে আপনি কাজ করবেন না তবুও কোনরকম বাজে মানসিকতা নিয়ে কাজ করবেন না এটা আপনার কাছে আমার অনুরোধ থাকলো👏👏


⭕️কাজের জন্য পুরো স্বেচ্ছাসেবীর জগতকে অসম সমালোচনার ভাগীদার হতে হবে জায়গাটা আপনি নষ্ট করবেন না প্লিজ প্লিজ👏👏👏👏


🟥💞তবে আপনার জীবন, আপনার পরিবার সর্বোপরী আপনার নিজেকে বাঁচিয়ে রাখাটা যে কতটা জরুরী তা আপনি ছাড়া আর কেউই  আন্দাজ করবেনা কেউই আমাদের মত করে আমাদের বুঝবেনা।


🍀আপনারা  এগিয়ে যান মানবতার প্রেমিক প্রেমিকা হয়ে.......


🙏🏻🙏🏻মানবতা, দেশপ্রেম, সার্বিক সচেতনতা এবং মহৎ কাজের সংস্কৃত তৈরি হোক আমাদের মননে......🙏🏻💞🇮🇳🌍🍀 


কলমে - Debasish Das

O POSITIVE 

নমস্কার

ভালো থাকবেন নিরন্তর🙏🏻

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ