অভিযোগ

তুমি আমার প্রেমে পড়েছিলে,,

তবে আমায় কখনো ভালবাস নি।।

অথচ,ভালবাসা কী তা তুমিই আমায় শেখায়ছো,,
কিন্তু ভুলে যেতে শেখাও নি।।

তুমি ভীষণভাবে আকৃষ্ট হয়েছিলে,,
কিন্তু আসক্ত হও নি।।

অনাসক্ত হয়ে একমুঠো স্বপ্ন নিয়ে এসেছিলে আমার দ্বারে,,
কদাপি,সেই স্বপ্নের কোনো বাস্তব রুপ দিতে চাও নি।।

তুমি আমার আপন হতে নয়, আপন সাজতে এসেছিলে,,
কিন্তু আমায় তা কখনো বুঝতে দাও নি।।

তবে আমি বোকা নয়,বিশ্বাসী ছিলাম,,
যার মূল্য তুমি আমায় দিতে পারো নি।।

আমাকে তোমার শহর ব্যতীত অন্য শহরে প্রবেশ নিষিদ্ধ করে,, 
তুমি আমাতে সীমাবদ্ধ হয়ে থাকতে পারো নি।।

অথচ,তুমি আমাকে মিথ্যা আশা দিয়ে অন্যের শহর সাজাতে ব্যস্ত,, 
তবুও আমায় অপেক্ষার প্রহরে থাকতে নিষেধ করো নি।।

তারপরও তোমাকে অভিযোগ না করে শুধরিয়ে দিতে চেয়েছিলাম,,
কিন্তু তুমি আমার শুধরিয়ে দেওয়াকে দুর্বলতা ভেবে নিজেকে শুধরিয়ে নাও নি।।

তুমি আমাকে সারাজীবন অবহেলা করে চলেছো,,
কিন্তু কখনো গ্রাহ্য করো নি।।

 এতো কিছুর পরে যখন আমি বুঝতে পারলাম..

যেই তুমিকে আমি আমার বলে জেনে এসেছি,, 
আসলে সেই তুমিটা আমার নয়,আমার কখনো ছিলো না,আমার কখনো হয়ই নি।।

তাই অবশেষে নিরাসক্ত হয়ে আমি গল্প লিখতে বসলাম..

লিখতে লিখতে গল্পের শেষ দিকে এসে মনে পরলো,,
সেই গল্পটাও তো তুমি পূর্ণতা পেতে দাও নি।।

- অভিযোগ 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ