ভুল (Wrong)




ভুল করে ভুল করিস না কেউ,
জীবনের এই পথ চলায়।

স্বর্গ নরক এই খানেতে,
শাস্তি পাবি শেষ বেলায়।

ভাগ্য টাকে দোষ দিয়ে তুই,
পার পাবি না শেষ সময়।

কর্ম গুনে ফল লাভ হয়,
জেনে রাখিস সব সময়।

বিধাতার ই দোষ সবাই কয়,
নিজের দোষেই ভুগতে হয়।

নিজের পাপে মরছি ডুবে,
বিধাতা তার করবে কি যে।

ধর্ম কর্ম পাপ পূণ্য,
এই খানেতেই সব ই হয়।

মরার পরে হয় না কিছু,
বেঁচে থাকতে হিসাব হয়।

              সুলেখা দেবনাথ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ