নিয়তি

(ছবি ইন্টারনেট থেকে) 

সব কিছু ছেড়ে, যেতে হবে চলে,
মানতে চায় না মন,থাকে সব ভুলে।

রাত থেকে দিন, দিন থেকে রাত,
কাজের পিছনে ছোটে, হয়ে কুপোকাত।

কে আগে যাবে, কতো টাকা পাবে,
পরিচয় হবে তার, বড়ো লোক কবে।

লেখা পড়া কতো হবে, হবে গাড়ি বাড়ি,
সমাজের বুকে হবে ,সম্মান ভারি।

এমনি যে ছুটো ছুটি, চলতেই থাকে।
হঠাৎ একদিন,যম এসে ডাকে।

ওঠো ওঠো সময় হয়েছে,এবার যেতে হবে,
যা কিছু করেছো, আমার ভেবে, সবই পড়ে রবে।

স্বেচ্ছায় যেতে যদি চাও , তবে ভালো,
তা না হলে করব এমন,দেখবে চোখে কালো।

দু দিনের তরে এসে, আমার আমার করে,
সময় চলে এলে পরে,সব ছেড়ে মরে।

যার যা আছে নিয়তি, যেতে হবে তেমনি,
ভগবানের ইচ্ছা মতো, সময় হবে যেমনি।

সুলেখা দেবনাথ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ